বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এর কয়েক দিন আগে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি যুবরাজ-এমন তথ্য জানিয়েছিল রয়টার্সের তিনটি সূত্র।
তবে হুথিদের বিরুদ্ধে সরাসরি মার্কিন হামলায় সম্মতি দেননি ট্রাম্প। সূত্রগুলো জানিয়েছে, এর পরিবর্তে রিয়াদকে গোয়েন্দা তথ্য বিনিময় এবং লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।
এদিকে সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে হুথিরা। একই সঙ্গে ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে বাব আল-মান্দাব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে তারা। আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ এই পথকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
হুথিদের সাম্প্রতিক তৎপরতায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের তেল রপ্তানি ও বৈশ্বিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ বাড়ছে।
সূত্র: রয়টার্স
বার্তা নিউজ/এসএফএল











