একটি চরিত্র দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলবে, তা শুধু অভিনয় বা সংলাপের ওপর নির্ভর করে না। চরিত্রের পোশাক, রঙ, মেকআপ, চুলের বিন্যাস কিংবা ক্ষুদ্র একটি অলংকারও তার ব্যক্তিত্ব ও মানসিক অবস্থাকে প্রকাশ করে। তাই বিশ্ব চলচ্চিত্রে কস্টিউম ও লুক ডিজাইন এখন আর কেবল সাজসজ্জার বিষয় নয়, এটি গল্প বলার এক শক্তিশালী শিল্পমাধ্যম। আর এই শিল্পচর্চায় বাংলাদেশেও ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন এক প্রজন্ম, যার অন্যতম পরিচিত নাম ফারজানা এ্যানি।