অনেক ছেলেই ৬টা কেন, ১২টা প্রেম করে: সোহানা
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিভিন্ন ঘটনা, ভিডিও ভাইরাল হয়। এবার তেমনি এক ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকের দুনিয়ায়। যা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, এক তরুণীকে সারপ্রাইজ দিতে চাইছেন তার এক বন্ধু। এসময় তরুণীর দুই চোখ হাত দিয়ে বন্ধ করে রাখেন তিনি। অত:পর চোখ খুলে দেন, দেখা যায় ধীরে ধীরে রেস্তোরাঁয় একে একে পাঁচ তরুণ প্রবেশ করেন। এরপর ওই তরুণীকে ছয় যুবক নানা অভিযোগে অভিযুক্ত করেন। এসবের মধ্যে অন্যতম অভিযোগ, মেয়েটি নাকি একই সঙ্গে ছয় ছেলের সঙ্গেই প্রেমের সম্পর্ক চালিয়ে গেছেন।