সময়ের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে চারপাশের জীবনের গল্পগুলো। তবু এই সময়ে এসেও তরুণ পাঠকেরাও নিজেদের বাস্তবতার প্রতিচ্ছবি খুঁজে বেড়ান। কেউ কেউ খোঁজেন সিনেমায়, কেউ খোঁজেন নাটকে, আর কেউ সাহিত্যে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ঠিক এই সময়ের গল্পগুলোই বলে যাচ্ছেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তিনি শুধু গতানুগতিক গল্প বলেন না, বলেন সেই সব অদেখা ভুবনের মানুষের গল্প, যাদের কথা আগে কেউ বলেনি। সেই গল্প নিয়মিত প্রকাশিত হয় পত্রিকার পাতায়, অনলাইনে, বইয়ে অথবা নাটকে। এতগুলো মাধ্যমে গল্প বলতে পারার কারণেই তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন তাদের নিজেদের ‘গল্পের নায়ক’।