‘আল্লাহ, রাসুল (সাঃ) ও কেবলা’র প্রতি বিশ্বাসী সবাই মুসলিম উম্মাহ্’
এক আল্লাহ, রাসুল মোহাম্মদ (সাঃ) ও কেবলাকে যারা বিশ্বাস করেন ও মনেপ্রাণে ধারণ করেন তারা সবাই ভাই ভাই ও মুসলিম উম্মাহ্। আকিদা ও মতাদর্শে ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম উম্মাহ্ হিসেবে আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে মাথা নত করি, রাসুল মোহাম্মদ (সাঃ) কে ধারণ করি। এবং সামনে কেবলাকে রেখে সিজদাহ্ দেই। তাহলে আমরা এতো বিভক্ত কেন? শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম লালখান বাজার জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদরাসায় আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব বলেন।