আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন ১৬ লাখের বেশি হজ পালনকারী
হজের সবচেয়ে পবিত্র ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ ধাপ পালনের উদ্দেশ্যে মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও আরব নিউজের তথ্যমতে, হাজিরা গভীর ইবাদত, দোয়া ও মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণের মধ্য দিয়ে দিনটি পার করছেন।