মেসিবিহীন আর্জেন্টিনায় স্কালোনিকেই চান কর্তারা
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সামনে এখন ব্যস্ত সময়। সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে সেপ্টেম্বর ও অক্টোবরে জাতীয় দলের প্রীতি ম্যাচ চূড়ান্ত করার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে, প্রধান কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন।