নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং একই গ্রামের জাহিদ মোল্লা (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদ মোল্লা। স্থানীয়রা আহত মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।













