ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল- ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড এবার সেমিফাইনালে উঠেছে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম। সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রি বলেন, "ফ্রান্স অন্যতম সেরা দল এবং দারুণ ফর্মে আছে। তবে ইউরো ও নেশনস লিগেই আমরা প্রমাণ করেছি যে আমরা তাদের হারাতে পারি।"
২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বর্তমানে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রয়েছে, যা ইতালির গড়া বিশ্বরেকর্ড থেকে মাত্র এক ম্যাচ দূরে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ হেরেছিল তারা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের সবচেয়ে বড় পরীক্ষা উল্লেখ করে রদ্রি জানান, শিরোপা জিততে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে লড়বেন।
ম্যাচে স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
বার্তা নিউজ/এসএফএল







