ম্যাচের ২২তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন। পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার পথ খুঁজে পায়নি ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে ঘিরে গড়া আক্রমণভাগও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।
বিরতির পর পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো দলটির বিশ্বকাপ অভিযান শেষ হয় সেমিফাইনালেই।
শুরু থেকেই গতিময় ও আগ্রাসী ফুটবল খেলেছে স্পেন। জমাট রক্ষণ, শক্তিশালী মিডফিল্ড ও ধারালো আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে তারা। আগামী শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।
বার্তা নিউজ/এসএফএল







