বুধবার (৯ সেপ্টেম্বর) স্কোয়াড ঘোষণার সময় আনচেলত্তি জানান, এই ম্যাচগুলোর মধ্য দিয়ে ব্রাজিলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে দলকে প্রস্তুত করাই তাঁর লক্ষ্য।
ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মার্কিনোস ও ব্রুনো গিমারায়েসের মতো পরিচিত মুখ। আক্রমণভাগে ভিনিসিয়ুস ও রাফিনিয়ার সঙ্গে রয়েছেন এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রায়ান ও স্যামুয়েল লিনো।
ব্রাজিলের ২৬ সদস্যের দল:
গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
- ডিফেন্ডার: আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস ও ওয়েসলি।
- মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
- ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
উল্লেখ্য, আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন-সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বার্তা নিউজ/ আরএফই












