শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় সারভর্তি একটি ভটভটি গাড়ি আটক করে স্থানীয় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ঘটনাস্থলে পৌঁছে ওই ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।
পরে ক্যাশমেমো ছাড়া সার বিক্রয়ের অভিযোগে ঝগড়ারচর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স সারোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ১৫ বস্তা ইউরিয়া জব্দ করা হয়। একই অপরাধে মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্সের পরিচালক চঞ্চল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা এবং ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা নিউজ/আরএসএল









.webp)


