বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্কাউটস-এর স্পেশাল ইভেন্টস বিভাগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে পদক, অভিনন্দনপত্র এবং দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কারের উদ্যোগ নিয়েছে। মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও মূল্যবোধ এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখন চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া শৃঙ্খলা রক্ষায় স্কাউটিংয়ের ভূমিকার প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের সততা বজায় রাখার এবং শিক্ষক-অভিভাবকদের সম্মান জানানোর আহ্বান জানান।
বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা নিউজ/এমএনএ







