শেরপুরে কলাগাছ কাটায় ভাতিজার লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।