শনিবার ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিস্ট্রিবিউটর ও রেডমিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
২০২২ সালে যাত্রা শুরু করা রেডমিন ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল, অ্যাডহেসিভ, থিনারসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল সলিউশন সরবরাহ করছে।
দেশীয়ভাবে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো এবং দেশের শিল্পখাতকে আরও প্রযুক্তিনির্ভর ও শক্তিশালী করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
সামিটে উপস্থিত ছিলেন রেডমিনের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা এবং চিফ বিজনেস অফিসার মো. জহুরুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ডিস্ট্রিবিউটরদের সম্মাননা দেওয়া হয়। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। সংগীত পরিবেশন করেন শিল্পী সাবরিনা এহসান পড়শী।
রেডমিনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, উদ্ভাবন ও গুণগত মানকে গুরুত্ব দিয়ে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য তৈরিতে কাজ করছে রেডমিন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘রেডমিন হরাইজন-২০২৬’-এর মাধ্যমে দেশের কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন খাতে আরও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
বার্তা নিউজ/এসডব্লিউএন














