শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছি যাতে করে মানুষের সক্ষমতা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।"
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সমাজের তরুণরা শৈশব থেকেই স্কাউটিং শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে গড়ে উঠবে। একই সঙ্গে তারা সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক এবং রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়াল।
বার্তা নিউজ/ এমকেএ














