রবিবার (৫ জুলাই) সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু না হলেও, হামের উপসর্গে এই তিনজনের মৃত্যু হয়।
সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন শিশু এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন।
আক্রান্তের দিক থেকেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার পাশাপাশি ১৫৯ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং এর মধ্যে মোট ১২ হাজার ৭৯১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালগুলোর পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৯ হাজার ৭৩৪ জন শিশু ভর্তি হয়েছে। তবে চিকিৎসাসেবা নিয়ে এদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন রোগী সুস্থ হয়ে ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছে।
বার্তা নিউজ/আরপিডি














