গত ১ নভেম্বর ঢাকায় পরীক্ষামূলক বাস চলাচলের এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মসিউর রহমান প্রধানমন্ত্রীর ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে ‘শাশ্বত বাণী’ ও ‘হাদিস’ বলে আখ্যায়িত করেন। তিনি মন্তব্য করেছিলেন, কোনো হুজুর বললে এটি হাদিস হয়ে যেত; কিন্তু প্রধানমন্ত্রীর মুখে দাড়ি বা মাথায় টুপি না থাকায় এটিকে হাদিস বলা হচ্ছে না। তার মতে, এটি একটি চরম সত্য ও শাশ্বত বাণী।
স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরপরই রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার এই প্রজ্ঞাপন জারি করা হলো।
বার্তা নিউজ/পিআরএএন





.webp)
.webp)







