দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখের বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এর জেরে ২০২৩ সালের ৭ মার্চ রাতে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।













