স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে এই দুই গ্রামের মানুষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুনরায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া এই সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা নিউজ/পিআরএএনv













