জানাজায় মরহুমের ভাগ্নে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের মরদেহ শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়।
প্রবীণ এই রাজনীতিবিদ ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম কৃষক নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান শফিকুল ইসলাম সাজু।



.webp)










