গত ১ আগস্ট রাত ১১টার পর থেকে ২ আগস্ট সকাল ৭টার মধ্যে গাছগুলো কেটে ফেলা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোহাব্বত আলী শিবগঞ্জ থানায় সাতজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মৃত মোজাম আলীর তিন ছেলে বুলু মিয়া, খাজা মিয়া ও রুহুল আমিন এবং তাদের তিন ছেলে পলাশ হোসেন, ফারুক হোসেন ও রানা মিয়া এবং তাইজুল ইসলামের ছেলে জয়নাল দীর্ঘদিন ধরে মোহাব্বত আলীকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় তারা রাতের অন্ধকারে তার বর্গা নেওয়া ৮৯ শতাংশ জমিতে লাগানো ৮০০ কলাগাছের মধ্যে ৭০০টি গাছ কেটে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্তা নিউজ/আরএসএল













