বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোরে ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ইয়ারুলসহ কয়েকজন ২জন শ্রমিক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ভ্যানটি নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী অভিমুখে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স পিছন দিক থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি স্যালো ইঞ্জিন চালিত কুত্তা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইয়ারুলের মৃত্যু হয়।
এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবু (৪০) ও সাজদার (৫০) কে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ইয়ারুলের লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।












