বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, আগামী ৪-৫ দিনের মধ্যেই দেশে এসে ক্যাম্পে যোগ দেবেন ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদল এবং বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যাডাম আব্বাসের। তাঁর পারফরম্যান্সের ভিডিও ফুটেজ ও প্রোফাইল পর্যালোচনা করে মুগ্ধ হয় বাফুফের টেকনিক্যাল টিম। গত এপ্রিল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করে ফেডারেশন। পরবর্তীতে তাঁর পাসপোর্টসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে শক্ত ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী সিরিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং আয়োজক দেশ উজবেকিস্তান।













