দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এস এম মেহেরব। এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার শামীম হোসেন। ২০২২ সালের পর এই প্রথম বিসিবির কোনো দলের হয়ে খেলার সুযোগ পেলেন সাব্বির।
তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দলে আরও আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি ও রাকিবুল হাসান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮ ও ১০ আগস্ট দুপুর ২টায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে দেখছে এইচপি দল।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।












