রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। দীর্ঘ এক দশকের বেশি সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলার কারণে স্পেনের সঙ্গেও তার রয়েছে গভীর সম্পর্ক।
বাংলাদেশে ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন বিশ্বজুড়ে আলোচনায় আসে। সেই ভালোবাসার কথা মাথায় রেখেই বাংলাদেশকে নিজের আপন জায়গা হিসেবে উল্লেখ করেছেন রবার্তো কার্লোস।
এর আগে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেসও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থকদের ভিডিও ফুটবলাররা নিজেদের মধ্যে দেখেন।
বার্তা নিউজ/আরএফই












