নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী। নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তাঁর মা রহিমা খাতুন প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন।
পরে ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয়দের মাধ্যমে তাঁরা খবর পান যে, ছয়ঘরিয়া মোড় সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে তাঁর মায়ের মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তাঁর মাথা থেঁতলে গেছে এবং দুই হাত ভেঙে গেছে। রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে পরিবারের ধারণা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা নিউজ/এমএনকে












.webp)

