রবিবার (২০ সেপ্টেম্বর) ব্রাদার্স অব ইতালি (এফডিআই) দলের যুব সংগঠন আয়োজিত জাতীয় উৎসব ‘ফেনিক্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।
মেলোনি বলেন, ইতালীয় শিশুদের এমন পরিস্থিতিতে পড়া উচিত নয়, যেখানে তারা নিজেদের শ্রেণিকক্ষেই সংখ্যালঘু মনে করে। তার ভাষায়, কোনো ইতালীয় শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা যদি সংখ্যায় কম হয়ে পড়ে এবং নিজেদের কোণঠাসা মনে করে, সেটি গ্রহণযোগ্য নয়।
ইতালির সংবাদ সংস্থা আনসার বরাতে জানানো হয়েছে, সরকার স্কুলে বোরকা ও হিজাব পরার ওপরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। তবে প্রস্তাবিত নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন করা হবে বা এর আওতা কতটা বিস্তৃত হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মেলোনি।
তিনি আরও বলেন, যেসব বিদেশি শিক্ষার্থীর পরিবার ইতালির শিক্ষা ও সামাজিক ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে।
মেলোনির মতে, এসব পদক্ষেপের লক্ষ্য স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও একীকরণ নিশ্চিত করা। প্রস্তাবিত ব্যবস্থাগুলো শিগগিরই ইতালির মন্ত্রিসভা বা কাউন্সিল অব মিনিস্টার্সে উত্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
বার্তা নিউজ/এসএফএল













