শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, উন্নত চিকিৎসার জন্য অনিক দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর এই মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মাত্র এক দিনের ব্যবধানে চবির আরেক শিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে মারা যান।
অনিকসহ এই দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
বার্তা নিউজ/আরএসএল













