এর আগে শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আলিফের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে লাশবাহী গাড়িতে করে সকাল ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন স্থানীয়রাও।
নিহত আলিফ উত্তরগাঁও গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। ২৭ বছর বয়সী এই যুবক প্রায় এক বছর আগে ধার-দেনা করে ২৯ লাখ টাকা খরচ করে স্পেনে পাড়ি জমান।
গত ২৭ আগস্ট বৈধভাবে কাজের সুযোগ পান আলিফ। ৩০ আগস্ট রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। সে সময় ঈদে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন তিনি। ডিউটি শেষে আবার ফোন দেওয়ার কথা থাকলেও সেই ফোন আর আসেনি। পরদিন সকালে স্বজনদের মাধ্যমে আলিফের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার।
বার্তা নিউজ/এসএফএল







