অভিযুক্ত যুবকের নাম লিউনার্ড গিলেস্পি । গত ৬ জুন ডেনবিশায়ারের সেন্ট আসাফের ওয়াইসবাইটি গ্লান ক্লুইড হাসপাতালের মূল প্রবেশদ্বারের ওপরের ছাদে কালো পোশাক পরে উঠে পড়েন তিনি। এ সময় তার হাতে একটি দীর্ঘ ধারালো অস্ত্র ছিল এবং তিনি বিভিন্ন আওয়াজ করে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তার এই আচরণে হাসপাতালের দর্শনার্থী ও কর্মীরা তীব্র আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ছুটে আসে এবং তারা যৌথভাবে ওই যুবককে ছাদ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
এল্যান্ডুডনো ম্যাজিস্ট্রেট আদালত এই ঘটনায় তাকে এনএইচএস (NHS) প্রাঙ্গণে বিনা কারণে বিঘ্ন সৃষ্টি ও বিশৃঙ্খলা করার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০ পাউন্ড জরিমানা করেন। এছাড়া তিনি পূর্বে বিভিন্ন দোকান থেকে চুরির অপরাধেও জড়িত ছিলেন। আদালত তাকে মোট জরিমানা, প্রসিকিউশনের খরচ এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন।
বেটস ক্যাডওয়ালাদর ইউনিভার্সিটি হেলথ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল চত্বরে যেকোনো ধরনের অপব্যবহার, আগ্রাসন বা বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর (জিরো টলারেন্স)।
সূত্র: মিরর













