পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালির নির্ধারিত নতুন সামুদ্রিক রুটটির একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি ইরানের জলসীমার ওপর দিয়ে অতিক্রম করবে। এছাড়া এই রুটের কিছু অংশ ওমানের জলসীমার ভেতর দিয়েও পরিচালিত হবে।
নতুন এই ব্যবস্থার ফলে বর্তমান অস্থায়ী রুটগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যে ইরানের লারাক দ্বীপের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় রুট এবং ওমানের জলসীমার দক্ষিণাঞ্চলীয় রুটটিও অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালির এই নতুন রুটটি প্রাথমিকভাবে দুই থেকে চার মাস কিংবা পরিস্থিতি সাপেক্ষে আরও দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হতে পারে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে নতুন রুট চালুর উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের ওপর কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বার্তা নিউজ/এসডব্লিউএন











-new.00_00_01_24.Still001.webp)
