শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।
বার্তা নিউজ/এমএনকে














