অভিযোগ অনুযায়ী, স্থানীয় মনির মোল্লার ছেলে শুভ মোল্লার পরিবারের সঙ্গে মিজানুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৪ নভেম্বর বিকেলে শুভ মোল্লার পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় মিজানুর রহমানকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তাঁকে আবার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
বার্তা নিউজ/এমএনকে

.webp)












