কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজ উদ্যোগে ১০৫টি পুরোনো বই দিয়ে তিনি চালু করেছেন ‘বই ব্যাংক’। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বই সংগ্রহ করে পড়াশোনা করতে পারবেন এবং প্রয়োজন শেষে তা ফিরিয়ে দিয়ে অন্য শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিতে পারবেন।
বই ব্যাংক চালুর সময় উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফাতেমা খানম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মৎ দেলোয়ারা বেগম।
‘বই ব্যাংক’-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘তোমার পুরোনো বই, নতুনদের আলোর আশা; প্রয়োজনে নিয়ে যান, প্রয়োজন শেষে রেখে যান।’
মূলত শিক্ষার্থীদের মধ্যে বই বিনিময়ের সংস্কৃতি গড়ে তোলা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই পাওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
বিশেষ করে যেসব শিক্ষার্থীর পক্ষে প্রয়োজনীয় সব বই কেনা সম্ভব হয় না, তাদের জন্য এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে। একই সঙ্গে পুরোনো বই পুনর্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানার্জন ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে আরও বই সংযোজনের মাধ্যমে ‘বই ব্যাংক’-এর পরিধি বাড়লে অধিকসংখ্যক শিক্ষার্থী এর সুফল ভোগ করতে পারবেন।
বার্তা নিউজ/এসএফএল








.webp)





