হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মহাখুশি বিভিন্ন পেশার মানুষ। অনেকের ফোন এক বছর, আবার কারও ছয় মাস বা তার চেয়ে কম-বেশি সময় আগে চুরি বা হারিয়ে গিয়েছিল।
শহরের মাছিমদিয়া এলাকার মোহাম্মদ আলী জিন্নাহ, ভওয়াখালীর তিথি বিশ্বাসসহ উপকারভোগীরা বলেন, ‘মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশকে অবগত করলে তারা আন্তরিকভাবে কাজ করেছে। আমরা ফোন হাতে পেয়ে অনেক খুশি হয়েছি। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এভাবে জনগণের সেবা করবেন- এটাই আমাদের প্রত্যাশা।’
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিৎ ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এই মোবাইল ফোনগুলো উদ্ধার করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ জনগণের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় সোমবার ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের কাজ আমাদের অব্যাহত থাকবে।’
বার্তা নিউজ/এসভিএন





.webp)







