বুধবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না। এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু আছে যারা ফ্যাসিস্টদের দালাল, তারা এটা নিয়ে একটি ষড়যন্ত্র করতে পারে। আর কে কী বলল, কোনো কন্ট্রাক্টর... নো, দিস ইজ রাজশাহী।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্ক্ষা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। আর এগুলো... কোন কন্ট্রাক্টর, কোথায় কী বলল তাতে কিছু আসে যায় না।’
জেলা প্রশাসন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বার্তা নিউজ/এমএনকে












