মঙ্গলবার ভোরে নিকলী সদরের বড় তালাবপাড় গ্রামে শ্বশুরবাড়ি থেকে অক্ষয়কে এবং পুকুরপাড় গ্রামে নিজ নিজ বাড়ি থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন পুকুরপাড় গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. শাহরুখ (২৭) ও একই গ্রামের মিয়া হোসেনের ছেলে মো. হিমেল (২৭)। অক্ষয় খালিসাহাটি গ্রামের বাহার উদ্দিন বাচ্চুর ছেলে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর রাত ১০টার দিকে নিকলী সদরের টিঅ্যান্ডটি মোড়ে অভিযান চালিয়ে শাকিল (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ছয়টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির তিন হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, খবর পেয়ে অক্ষয় ও তাঁর সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে শাকিলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় নিকলী থানার উপপরিদর্শক (এসআই) তুষার বাদী হয়ে মামলা করেন। মামলায় অক্ষয়সহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অক্ষয়ের নেতৃত্বে শতাধিক কিশোরের একটি দল এলাকায় সক্রিয়। দলটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
বার্তা নিউজ/আরএসএল


.webp)











