বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিচারকার্য ইতোমধ্যেই শেষ হয়েছে এবং তার সাজা হয়েছে। এছাড়াও আরও অনেক স্বৈরাচারীর সাজা নিশ্চিত করা হয়েছে। যারা বর্তমানে বিদেশে পালিয়ে আছেন, তাদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই ধারাবাহিকতা বজায় রেখে আইনি ও কূটনৈতিক কার্যক্রম চলমান রেখেছে।
বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। স্বাধীনতার পর থেকে এবারই প্রথম জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বাজেটকে একটি নারীবান্ধব বাজেট উল্লেখ করে তিনি জানান, নারী শিক্ষাকে স্নাতক পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ রাখা হয়েছে।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেন।
বার্তা নিউজ/পিআরএএন













