রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এক ঘোষণায় তিনি এ তথ্য জানান। শনিবার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সরকার ও মালিকপক্ষ নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে একমত হয়। শ্রমিক প্রতিনিধিরাও তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন এবং রোববারের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন।
এদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল ও কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে আজও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে, শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
বার্তা নিউজ/পিআরএএন














