কবিতা এবং লেখালিখির জগতের সঙ্গে মানস পালের সখ্য দীর্ঘদিনের। সবসময়ই যাপিত জীবনে প্রকৃতির প্রভাবকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছেন কবি। তার একান্ত নিবিড় অনুভবের সুললিত বহিঃপ্রকাশই কাব্যগ্রন্থ ‘অপাঙক্তেয় পঙক্তিমালা’।
এই কাব্যগ্রন্থে তিনি নাগরিক যান্ত্রিকতাকে ছাপিয়ে জীবনকে নতুনভাবে দেখতে চেয়েছেন। ধরার চেষ্টা করেছেন বর্ষাকে। শহুরে বৃষ্টির প্রচ্ছন্ন কোমলতা ও কাব্যিকতা ফুটিয়ে তুলতে চেয়েছেন কলমের আঁচড়ে। কোলাহলকে দিতে চেয়েছেন ভালোবাসার অন্য রূপ। অকৃত্রিম ও প্রাঞ্জল ভাষায় তিনি নিজের জীবনবোধকে তুলে ধরেছেন পাঠকের সামনে।
মানস পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডের অ্যাক্সিকিউটিভ বিজনেস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
বার্তা নিউজ/আরপিকে














