টেনেরিফের স্টেডিয়ামে আন্দোরার বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্রয়ের পথে ছিল। ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের সাত মিনিট তখন চলছে। পেনাল্টি এলাকা থেকে বল ক্লিয়ার হয়ে মাঝমাঠের দিকে আসার সময় ৩০ বছর বয়সী মিগুয়েলকে চ্যালেঞ্জ করেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। সে সময় গোলরক্ষকের হাঁটু মিগুয়েলের বুকে আঘাত করে। ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মিগুয়েল।
ঘটনার পরপরই গোলরক্ষককে লাল কার্ড দেখানো হয় এবং চিকিৎসকদের দ্রুত মাঠে ডাকার জন্য ইশারা করেন খেলোয়াড়েরা। খেলোয়াড়দের চোখে জল নিয়ে ম্যাচটি তখন স্থগিত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মিগুয়েল হৃদরোগে আক্রান্ত হন এবং পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়, এই কঠিন ও শোকের সময়ে তারা খেলোয়াড়ের পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে। পরিবারের পক্ষ থেকেও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে। ২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা মিগুয়েল স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং ২০২৫ সালে টেনেরিফে যোগ দিয়েছিলেন।





.webp)
.webp)







