বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বাঘুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে এক গ্রাম করে মোট দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার ছোট ঘিওর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. তুহিন মিয়া (৪৩) এবং একই গ্রামের মৃত ইজ্জত আলী দেওয়ানের ছেলে মো. মান্নান দেওয়ান (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা নিউজ/এমএনকে














