সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন করে নিজ বাড়িতে মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মাসুম মিয়া নামে অপর এক ব্যক্তিকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, পূর্বে জব্দ করা বালুর পাশাপাশি এই অভিযানে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া অভিযানের সময় শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত করে যথাযথ সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বার্তা নিউজ/আরএসএল
.webp)






.webp)






