স্পেনকে ২০২৬ বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ জেতায় ব্যালন ডি’অর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রদ্রি। দীর্ঘদিন ধরেই স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ ও ধারাবাহিক পারফরম্যান্সে দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন এই মিডফিল্ডার।
পাওয়ার র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তৃতীয় অবস্থানে আছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। আর পঞ্চম স্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
এছাড়া সেরা দশে জায়গা পেয়েছেন উসমান দেম্বেলে, আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম, মাইকেল ওলিসে এবং ভিনিসিয়ুস জুনিয়র।
আগামী অক্টোবরে ঘোষণা করা হবে ২০২৬ ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার শেষ পর্যন্ত কার হাতে ওঠে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষার বিষয়।
বার্তা নিউজ/আরএফই













