গত জুনে স্বাক্ষরিত এবং বর্তমানে অকার্যকর শান্তি চুক্তির আওতায় ওয়াশিংটনের যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
ইরানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে গালিবাফ জানান, তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট বার্তা এবং শর্তগুলো ইতোমধ্যে বিরোধী পক্ষের কাছে স্পষ্ট করে পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, ‘শত্রুপক্ষ ভালো করেই জানে যে প্রতারণা ও একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার পথ এখন বন্ধ। যতদিন পর্যন্ত আমাদের শর্তগুলো পূরণ না হবে, ইরানি জাতির ন্যায্য অধিকারের স্বীকৃতি দেওয়া না হবে এবং মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত পূর্বের আলোচনায় ফিরে যাওয়া কিংবা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার কোনো সুযোগ নেই।’
বার্তা নিউজ/এসডব্লিউএন













