আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম. আবদুল মন্নান জানান, যে আইনে মামলা হয়েছে তা পর্যালোচনা করে আদালত চীন দূতাবাসের জিম্মায় ওই ৬ আসামির জামিন মঞ্জুর করেছেন।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর শহরের সি প্যালেসের সামনে থেকে এই ৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টার দিকে বিদেশি ওই ৬ নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছানোর কথা। আদেশের কপি হাতে পেলে আইনি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা নিউজ/এমকেএ



.webp)





