দিন শেষে ডিএসইতে মোট ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭১ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্ট। প্রধান সূচকের পাশাপাশি অপর দুই সূচকেরও উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮৩টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
সূচক ও দাম বাড়ার পাশাপাশি বাজারে শেয়ার হাতবদলের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। দিন শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৯৬টি ট্রেডের মাধ্যমে মোট ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আজকের উত্থানের পর দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৮২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকায়।
বার্তা নিউজ/এমএনকে
.webp)









