সব ধরনের ক্রেতাদের রুচি ও সাধ্যের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন। ইজির আউটলেটগুলোতে এখন শোভা পাচ্ছে নান্দনিক সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইনের শার্টের সমাহার। এছাড়া বর্ণিল এই আয়োজনে আরও রয়েছে অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি ও কাবলি সেট, কোটি (কটি), ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট ও টি-শার্ট, রকমারি প্যান্ট ও ট্রাউজার।
ইজি ফ্যাশনের স্বত্বাধিকারী ও প্রধান ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, কেবলমাত্র ব্যবসাই আমাদের উদ্দেশ্য নয়, ক্রেতাদের সর্বোত্তম সেবা ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ঢাকার পাশাপাশি সারা দেশের প্রায় প্রতিটি জেলাতেই ইজির শোরুম রয়েছে, যাতে সবাই অনায়াসেই তাদের পছন্দের পোশাকটি বেছে নিতে পারেন।
ঈদের এই আকর্ষণীয় কালেকশনগুলো দেখতে ও লুফে নিতে ক্রেতারা ঘুরে আসতে পারেন ইজির যেকোনো আউটলেটে। এছাড়া ঘরে বসে পোশাকের ডিজাইন দেখতে ও অর্ডার করতে ভিজিট করুন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে: Easy Fashion Facebook Page.
বার্তা নিউজ/এসএফএল

.webp)












