বুধবার (৪ঠা জুন) রাত ১১টার পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী, চট্টগ্রাম ও পঞ্চগড়গামী ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই যাত্রীরা ট্রেনে উঠার জন্য হুড়োহুড়ি করেন।
কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে যাত্রী সমাগম ভরপুর থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারেননি। আবার অনেকে টিকিট না কেটেও হুড়োহুড়ি করে ট্রেনে চড়েছেন।
বার্তা নিউজ/আরএসএল














